বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

পিএসএলে রেকর্ড পারিশ্রমিক পাচ্ছেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসর শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ৮ এপ্রিল শুরু হয়ে ১৯ মে আসরের পর্দা নামবে। ফ্র্যাঞ্চাইজি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের নিলাম ইতোমধ্যে হয়ে গেছে। 

পিএসএলের এবারের আসরে বাংলাদেশি তারকাদের মধ্যে দল পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা, ওপেনার লিটন কুমার দাস ও লেগ স্পিনার রিশাদ হোসেন। গোল্ড ক্যাটাগরিতে থাকা নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরিতে থাকা লিটন দাস ও রিশাদ হোসেনকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলের আসন্ন আসরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা অংশ নেবেন। পিএসএলের এবারের আসরে সবচেয়ে বড় তারকা ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান সাবেক এই তারকাকে সর্বোচ্চ পারিশ্রমিকে চুক্তিবদ্ধ করেছে করাচি কিংস। 

আরেকজন হাই-প্রোফাইল ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা এই তারকাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের এবারের আসর শুরুর আগেই বিদেশি তারকা ক্রিকেটারদের অতিরিক্ত ১ লাখ রুপি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

পিএসএলের শীর্ষ ক্যাটাগরি প্ল্যাটিনামে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ডলার থেকে ১ লাখ ৭০ হাজার ডলার। তারা সর্বোচ্চ ৩ লাখ ডলার থেকে ২ লাখ ২০ হাজার ডলার পারিশ্রমিক পাবেন। 

পিএসএলের সর্বোচ্চ বেতনভোগী ক্রিকেটাররা হলেন- 

ডেভিড ওয়ার্নার (করাচি কিংস) ৩ লাখ ডলার। এছাড়া ২ লাখ ২০ হাজারে ক্যাটাগরিতে আছেন- ড্যারিল মিচেল (লাহোর কালান্দার্স), বাবর আজম (পেশোয়ার জালমি), ফখর জামান (লাহোর কালান্দার্স), শাহিন আফ্রিদি (লাহোর কালান্দার্স), সাইম আইয়ুব (পেশোয়ার জালমি), নাসিম শাহ (ইসলামাবাদ ইউনাইটেড), মোহাম্মদ রিজওয়ান (মুলতান সুলতানস), ম্যাথিউ শর্ট (ইসলামাবাদ ইউনাইটেড), শাদাব খান (ইসলামাবাদ ইউনাইটেড), মাইকেল ব্রেসওয়েল (মুলতান সুলতানস), উসামা মীর (মুলতান সুলতান), টম কোহলার-ক্যাডমোর (পেশোয়ার জালমি), ফাহিম আশরাফ (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), ফিন অ্যালেন (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), মার্ক চ্যাপম্যান (কোয়েটা গ্ল্যাডিয়েটরস), অ্যাডাম মিলনে (করাচি কিংস) ও আব্বাস আফ্রিদি (করাচি কিংস)।

প্রসঙ্গত, পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনাম। এই ক্যাটাগরিতে থাকা একজন ক্রিকেটার ১ লাখ ৩০ হাজার ডলার থেকে দেড় লাখ ডলার পর্যন্ত পেয়ে থাকেন। বাংলাদেশি মুদ্রায় সোয়া এক কোটি টাকার মতো।এরপর হলো ডায়মন্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯০ লাখ। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ টাকা। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit