রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

সবার নজর কেড়েছে অনন্যার মেকআপ লুকস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি তার সমাজমাধ্যমে কিছু ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি নিজেই নিজের মেকআপ করেছেন। বিষয়টি নজর কেড়েছে ভক্তদের। বুধবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের মেকআপের বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন।

শুরুর দিকে নিজের কাজ দিয়ে দর্শকদের মনে সে ভাবে জায়গা করতে পারেননি অনন্যা পান্ডে। তবে শুধু তাই নয়, নাকে জিব ঠেকানোর মতো নানা কাণ্ড করে দর্শকদের কাছে বেশ ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে তার কাজ বেশ প্রশংসা পাচ্ছে। অভিনেত্রীর সিরিজ দেখে স্বয়ং অনুরাগ কাশ্যপও তার প্রশংসা করেছেন। তবে অভিনয়ে জগতে নিজের পায়ের মাটি শক্ত করলেও 

 সামাজিকমাধ্যমে প্রায়ই তাকে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচনার শিকার হতে হয়। আর এবার ভাইরাল হয়েছে অনন্যার মেকআপের ভিডিও। ভিডিওর পোস্টে অনন্যা লিখেছেন, ‘কখনও কখনও আমি নিজেই নিজের মেকআপ ভালো ভাবে করতে পারি।’ ভিডিওতে তাকে লিপস্টিক এবং মাস্কারা দিয়ে হালকা মেকআপ করতে দেখা যায়।

কাজের সূত্রে, অভিনেত্রী ২০১৯ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে পা রাখেন। তাকে শেষ দেখা গেছে ‘কল মি বে’ এবং ‘সিটিআরএল’- এ। যে দুটিই ছিল তার ওটিটি রিলিজ ছিল। ‘কল মি বে’ অনন্যার প্রথম ওয়েব সিরিজ। তাছাড়া ‘পতি পত্নী অউর ওহ’, ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’, ‘খো গায়ে হাম কাহাঁ’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে তাকে।

এছাড়াও অক্ষয় কুমার এবং আর মাধবন অভিনীত একটি ছবিতে প্রধান ভূমিকায় অনন্যা পান্ডেকে দেখা যাবে। ধর্মা প্রোডাকশন প্রযোজিত এবং করণ সিং ত্যাগী পরিচালিত, এই ছবিটি বিখ্যাত আইনজীবী সি. শঙ্করণ নায়ারের জীবনের অনুপ্রেরণামূলক গল্প বলবে। সি. শঙ্করন নায়ার ১৯২০ -এর দিকে একটি ঐতিহাসিক আইনি লড়াইয়ের সামিল হয়েছিলেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাছাড়াও, অভিনেত্রীকে ‘কল মি বে’- এর দ্বিতীয় সিজনে বেলা চৌধুরীর ভূমিকায় আবারও দেখা যাবে বলে খবর।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit