শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম

অবসর ভেঙে মাঠে ফিরছেন ডি ভিলিয়ার্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন প্রোটিয়া কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। তবে সেই অবসর ভেঙে আগামী জুলাইয়ে মাঠে ফিরছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

আগামী ১৮ জুলাই মাঠে গড়াবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। এই আসর দিয়ে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরবেন ডি ভিলিয়ার্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন ‘মিস্টার ৩৬০’।

মূলত অবসরপ্রাপ্ত ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা এই টুর্নামেন্টে অংশ নেন। সেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী দলের নেতৃত্ব দেবেন ডি ভিলিয়ার্স।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘চার বছর আগে সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলাম। কারণ আর খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে অনেকদিন চলে গেছে এবং আমার ছেলেও খেলা শুরু করেছে। আমরা একসঙ্গে বাগানে খেলি এবং মনে হয় আমার ভেতরে কিছুটা আগুন রয়ে গেছে। তাই আমি জিম এবং নেটে ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। ‘

দারুণ ফর্মে থাকা সত্ত্বেও ২০২১ সালের নভেম্বরে জাতীয় দল থেকে অবসর নেন ডি ভিলিয়ার্স। ৪ বছর পর তিনি মাঠে ফিরছেন। তার দলের নাম ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স’। এই দলে আরও আছেন জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন ও ইমরান তাহিরের মতো কিংবদন্তিরা।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit