বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

চৌগাছায় ঘাসপুড়া পানে শিশুর মুত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ঘাসপুড়া পানে তামিম হোসেন (৪) নামে এক শিশুর মুত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) পৌর এলাকার কদমতলা গ্রামের এ ঘটনা ঘটে। মৃত তামিম হোসেন কদমতলা গ্রামের কৃষক আলামিন হোসেনের ছেলে।মৃত তামিমের পিতা আলামিন হোসেন জানান, আমি পেশায় কৃষিকাজ করি।প্রতিদিনের ন্যায় এ দিন মাঠে খেজুর গাছ থেকে রস পাড়তে যাই। সে আমার সাথে মাঠে যায়। তাকে রেখে আমি কাজ করছিলাম। সে এদিক সেদিক ঘুরা- ঘুরি করছিল। এ সময় সে পাশের ক্ষেতে পড়ে থাকা একটি বোতলে আরছির ভেবে ঘাসপুড়া খেয়ে নেয়। খাওয়ার পর সে বোমি করতে থাকে। আমি বুঝতে পেরে দ্রুত তাকে বাড়ী নিয়ে আসি। পরে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোরে রেফার করেন। যশোরে নিলে সেখান থেকে খুলনায় রেফার করেন। খুলনায় নেওয়ার পথে সে মারা যায়

প্রতিবেশীরা জানান, বিয়ের ১২ বছর পর এ ছেলে হওয়ায় তার পিতা-মাতা ও স্বজনরে কাছে খুব আদুরে ছিলো সে। মৃত ছেলেটি কেবল কথা বলতে শিখেছে। সারাক্ষণ পাড়ার এ বাড়ী ও বাড়ী দৌড়িয়ে বেড়াত। সে পাড়ার লোকজনকে আনন্দে মাতিয়ে রাখত। এক মাত্র ছেলেকে হারিয়ে তার পিতা-মাতা পাগল প্রায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে। চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুরাইয়া পারভীন বলেন, ছেলেটির বয়স মাত্র ৪ বছর। সে খালি পেটে ঘাসপুড়া খাওয়ায় অতিদ্রুত আক্রান্ত হয়েছে। খাসপুড়া খেলে শরীরের ভিতরের সব পুড়ে নষ্ট হয়ে যায়। তবে এ শিশুটি ঘটনা দুঃখ জনক।চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিষয়টি আমি শুনেছি। বেদনা দায়ক ঘটনা।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit