বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

আশুলিয়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার বাইপাইলের টিএসসি পাম্পের পাশে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল টিএসসি পাম্প ও মাস্টার প্লাজার পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী বিল্লাল জানান, আমি বোতল টোকাই এর কাজ করি। সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে বোতল টোকাতে এসে দেখি একটি লাশ ভেসে আছে। আমি ভয় পেয়ে যাই এবং পাশের মাস্টার প্লাজার সিকিউরিটি কে জানাই। তখন সিকিউরিটি আমাকে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানাতে বলে। পরে আমি ৯৯৯ এ কল করে পুলিশকে জানাই এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আশুলিয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে জানতে চাইলে বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা করে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit