শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

মনিরামপুরে ট্রাকের চাপায় গৃহবধু সহ দুইজন নিহত,আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক গৃহবধুসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন( ৪৫) ও ফেদাইপুর গ্রামের ভ্যানচালক মোসলেম হোসেন(৫৫)।

জানা যায়, গৃহবধু রুপা খাতুন মঙ্গলবার দুপুরে পৌরশহর থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে যাওয়ার জন্য যাত্রীবাহী ভ্যানে ওঠেন। চারজন যাত্রী নিয়ে ভ্যানচালক রওনা হয়। পথিমধ্যে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছুলে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ভ্যানটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।

পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যান চালক মোসলেম হোসেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রুপা খাতুনসহ তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু রুপা খাতুনকে মৃত ঘোষনা করেন। অন্য আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত দুইব্যক্তি হলেন নড়াইল জেলার জহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ইতিমধ্যে মৃতদেহ দুইটি উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাক চালক পলিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit