শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা, আটক ১

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭৭৭ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মিন্টু মিয়া নামের এক ট্রাক ড্রাইভারকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে চৌগাছা থানার পুলিশ। ২৭ জানুয়ারি সোমবার চৌগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে ভুক্তভোগী কয়েকজনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করেন।
অপহরণের শিকার মিন্টু মিয়া উপজেলার নিয়ামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। এঘটনায় আটক আব্দুল কাদের (৩৪) শহরের বাকপাড়া এলাকার আব্দুল মান্নান শেখের ছেলে। ভুক্তভোগী মিন্টু মিয়া জানান, তিনি ঘটনার দিন দুপুরে শহরের সোহরাবের গ্যারেজে কাজ করছিলেন।
এসময় তার পূর্ব পরিচিত পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার শফিয়ার রহমানের ছেলে হিরা তাকে ফোন করে শহরের গ্যাস পাম্পের সামনে যাওয়ার জন্য বলে। সেখানে যাওয়ার পরে জরুরী কাজের কথা বলে তাকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নেয়। গাড়িতে উঠিয়ে উপজেলার মাশিলা গ্রামে পৌছালে হিরা ও তার সাঙ্গপাঙ্গরা ২৪ হাজার টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর শুরু করে।
এক পর্যায়ে মিন্টুকে চৌগাছা বিশ্বাসপাড়া এলাকায় পানির ট্যাঙ্কি এলকায় আতিয়ার রহমানের পুকুরপাড়ে একটি ঘরের মধ্যে আটকে রেখে টাকার দাবীতে নির্যাতন করতে থাকে। তাকে মেরে ফেলার হুমকি দিলে মন্টু তার স্ত্রী রিক্তা খাতুন ও শাশুড়ি রোজিনা বেগমকে জানায়। খবর পেয়ে স্ত্রী রিক্তা খাতুন ও শাশুড়ি রোজিনা বেগম ঘটনাটি চৌগাছা থানা পুলিশকে জানায়। চৌগাছা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে উদ্ধার করে।
এবং ঘটনাস্থল থেকে আব্দুল কাদেকে আটক করে পুলিশ। অন্যরা পুলিশের উপস্থিতি জানতে পেরে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে লোহার রড, পাইপ, হাতুলি উদ্ধার করেন। এ ঘটনায় ২৭ জানুয়ারি সোমবার রাতে মিন্টু মিয়া বাদী হয়ে চৌগাছা থানায় অপহরণ ও চাঁদা দাবীর অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
এদিকে একাধিক সূত্র জানায় এই চক্রটি যখন যে দল ক্ষমতায় যায় তখন সেই দলের নেতা-কর্মী বনে যায়। ৫ আগষ্টের পরে এরা বিএনপি নেতা কর্মী পরিচয় দিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। চৌগাছা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আব্দুল কাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এবং অভিযুক্ত অন্যদের আটকের চেষ্টা চলছে।

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit