মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে নিম্নমানের কাজ বন্ধে বাধা, ঠিকাদারের হাতে প্রকৌশলী হেনস্তার অভিযোগ সাজেকে চা পান করে ১২ শ্রমিক গুরুতর অসুস্থ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে ব্রাজিলের বিদায়ে কাফুর আবেগঘন বার্তা তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড

আবার ব্যাট হাতে ঝড় তুলবেন ডি ভিলিয়ার্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : সেই ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। এরপর আর কোনো ধরনের ক্রিকেটে দেখা মেলেনি তার। দীর্ঘ বিরতির পর ফের ব্যাট হাতে ঝড় তুলতে তৈরি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। তবে আন্তর্জাতিক বা কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়, ডি ভিলিয়ার্স ফিরছেন সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) মাধ্যমে।

এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে ‘গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা’র নেতৃত্ব দেবেন ডি ভিলিয়ার্স। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও।’

আবারও ক্রিকেট খেলার ভাবনা কীভাবে এসেছে সেটি জানিয়ে সাবেক এই প্রোটিয়া অধিনায়ক যোগ করেন, ‘আমরা বাগানে অনেক খেলেছি এবং সেখানে অনুভব করেছি যে কিছু শিখা আবারও জ্বলে ওঠার পর্যায়ে আছে। সে কারণে আমি জিম এবং নেটে গিয়ে অনুশীলন শুরু করি এবং জুলাইয়ে আমি ডব্লিউসিএল খেলতে প্রস্তুত।’

‘গেম চেঞ্জার্স’ দলে ডি ভিলিয়ার্সের সঙ্গী হচ্ছেন জাতীয় দলের সাবেক সতীর্থ জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন এবং ইমরান তাহিররা। চলতি বছরের জুলাইয়ে ডব্লিউসিএলের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। প্রসঙ্গত, গত বছর মুম্বাইয়ে রোহিত শেট্টির ‘সিংহাম এগেইন’ সিনেমার প্রচারণায় ডব্লিউসিএলের দ্বিতীয় আসরের আভাস দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া সাবেক তারকাদের প্রতিভার জহর দেখতে এই টুর্নামেন্টে চোখ রাখেন ক্রিকেটপ্রেমীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit