বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের মানুষ দুইটি ভোট দিয়েছে। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে মানুষ জুলাই সনদকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু বিএনপি সরকার গঠন করেই জুলাই সনদকে অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা, জাতির সঙ্গে গাদ্দারি ও বেইমানি করছে। অনতিবিলম্বে সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিগত ফ্যাসিস্ট সরকারকে যেভাবে মানুষ বিদায় করেছে সেভাবেই তারা এ সরকারেরও পতন ঘটাবে’।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে প্রথম পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার বিকালে গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এমএম শোয়াইবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম ইমনের সঞ্চালনায় গাজীপুরের কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে জুলাই পথসভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জে জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির মাধ্যমে এনসিপি দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কার কী ভূমিকা ছিল তা দেশের জনগণ জানেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ লন্ডন থেকে, কেউ শিলং থেকে এসে নেতৃত্ব দাবি করছেন। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন তবে জুলাই আন্দোলনে আপনাদের নেতৃত্বের দাবি থেকে সরে আসুন। জাতীয়তাবাদের নামে ব্যবসা ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বিদ্যুতের ঘাটতি পূরণ, কর্মসংস্থানের ব্যবস্থা ও সংস্কার বাস্তবায়ন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ এলাকা থেকেই মাদক নির্মূল করতে পারছেন না। তিনি কিভাবে দেশ থেকে মাদক নির্মূল করবেন? কিভাবে সারা দেশে আইনশৃঙ্খলার উন্নতি করবেন? শহীদ হাদি, কালীগঞ্জের ওমর ফারুক হত্যাসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যার বিচার করতে হবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, ঢাকা বিভাগীয় আহ্বায়ক সাইফুল্লাহ হায়দার, গাজীপুর জেলা এনসিপির সদস্য সচিব খন্দকার আল আমিন, যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, গাজীপুর জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ওয়াদুদ খন্দকার, প্রভাষক আফরিনা আক্তার, গাজীপুর জেলা শাখা জাতীয় ছাত্রশক্তির মুখ্য সংগঠক মাহিব হোসেন রুদ্র, জাতীয় ছাত্রশক্তির নেতা রিদওয়ান শেখসহ উপজেলা ও পৌরসভার এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit