বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জয়পুরহাটে সেরাকণ্ঠ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই শ্লোগানে শুরু হয়েছিল জয়পুরহাট সেরাকণ্ঠ। তারুণ্যের উৎসবে জয়পুরহাটে সেরাকণ্ঠ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ জানুয়ারী) রাতে জেলা শহরের সার্কিট হাউজ মাঠে এ জমকালো গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

জেলার ৫টি উপজেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণকারী ৩ হাজার প্রতিযোগীর মধ্যথেকে সাত মাসের লড়াই শেষে ক-বিভাগে উঠে আসে মোহন, আকাশ মন্ডল, অনুপ কুমার মালী, শামীম রেজা রিফাত ও সুদিপ্ত সরকার অংকিত। এদের মধ্যে চুড়ান্ত প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক্ষেতলাল উপজেলার মোহন। খ-বিভাগে উঠে আসে হাফিজুর রহমান, কনিকা দেবনাথ, মাহমুদুন নবী সনি, রেজাউল ইসলাম ও মোমিনুর রহমান। এদের মধ্যে চুড়ান্ত প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান।

দুই বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন ৫০ হাজার টাকা ও ট্রফি, ১ম রানার্স আপ ৩০ হাজার টাকা ও ট্রফি ২য় রানার্স আপ ২০ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম ১০ হাজার করে টাকা পেয়েছেন। সেই সাথে প্রত্যকে সনদ প্রদান করা হয়েছে।বিচারকের হিসাবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী খুরশিদ আলম, ফাহমিদা নবী ও মিঠু হাসান।

এ সেরাকণ্ঠ গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

কিউএনবি/অনিমা/২8 জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit