সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সোনালী ব্যাংকে সুরঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করেছে দূর্বৃত্তরা। তবে লোকজনের উপস্থিতি বুঝতে পেরে পরে দুবৃত্তরা পালিয়ে যায়।সোমবার (২৭ জানুয়ারি) দ্বিবাগত গভীর রাতে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।তবে ব্যাংকের টাকা খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কতৃপক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দূর্বৃত্তরা। তবে ব্যাংকে কর্মরত চতুর্থ শ্রেণির একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে আশপাশেরর লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দূর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ ব্যাংকের কর্মকর্তারা ছুটে আসেন। ব্যাংক থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে টাকা খোয়া যাওয়ার কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি ।

কিউএনবি/অনিমা/২8 জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit