সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

দুই মাসেই ১০ বছর বেড়ে গেছে আমোরিমের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৭ জানুয়ারি) আমোরিম পা দিয়েছেন ৪০ বছরে। ফলে সংবাদ সম্মেলনে তাকে শুভেচ্ছা জানায় সকলে। তবে মজা করেই এই কথাটা বলেছেন আমোরিম।

নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর থেকে যে চাপ, দুর্ভাবনা, আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন আমোরিম, সেই হিসেবেই তিনি বলেছেন তার ১০ বছর বেড়ে গেছে। গত দুই মাসে কিছু ম্যাচে চমকপ্রদ ফল যেমন পেয়েছে, তেমনি হতাশাজনক ফলও এসেছে কিছু। কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা আসেনি। মূলত, ইউনাইটেডের দায়িত্ব নেয়া যে সম্মানের পাশাপাশি যন্ত্রণারও তাই বুঝিয়েছেন এই পর্তুগিজ কোচ।

আমোরিম বলেন, ‘৪০ নয়, আমার বয়স এখন ৫০! ম্যানচেস্টার ইউনাইটেডে দুই মাস কাটিয়ে বয়স ৫০ হয়ে গেছে…। ৪০তম জন্মদিন এখানে কাটাতে পারা আমার জন্য সম্মানের। তবে ম্যাচ জেতা ও তিন পয়েন্ট পাওয়া আমাদের জন্য ছিল গুরুত্বপূর্ণ। অবশ্যই খুব বেশি উন্নতি হয়নি দলের খেলায় এবং এটা বাস্তব। তবে জয় তো সবসময়ই উন্নতিতে সহায়তা করে।’ ফুলহ্যামের বিপক্ষে রোববার জয় পেলেও, টেবিলে ইউনাইটেডের অবস্থা ভালো নয়। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে রয়েছে রেড ডেভিলসরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit