রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৩২ ম্যাচে ১০১ গোল–রেকর্ডবুকে হ্যান্সি ফ্লিকের বার্সা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : রেকর্ডবুকটা হলো মৌসুমের শুরু থেকে বার্সেলোনাকে দিয়ে কম ম্যাচে একশ গোল করানোর। এই তালিকায় যৌথভাবে দুইয়ে উঠে এসেছেন হ্যান্সি ফ্লিক। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ১০৩ গোল করেছে তার অধীনস্থ দল।

বার্সেলোনার ৩২ ম্যাচে একশটি করে গোল আছে ১৯৪২-৪৩, ১৯৫৮-৫৯ ও ২০১১-১২ মৌসুমে। ৩১ ম্যাচে ১০০ গোল নিয়ে এই তালিকার শীর্ষে হেলেনিও হেরেরার বার্সা। হ্যান্সি ফ্লিকের বার্সা রেকর্ডবুকে জায়গা পেয়েছে রোববার (২৬ জানুয়ারি) রাতে, লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচে ৭ গোল দিয়েছে তারা, বিনিময়ে হজম করেছে মাত্র একটি। এর মাধ্যমে লিগে ২১ ম্যাচে তারা পেল ৫০ গোল। আর হজম করেছে ২০টি।

এক দলের বিপক্ষে ৭ গোল প্রতিদিন দেখা যায় না, দুই দলের গোল মিলিয়েও তো ৭টি কদাচিৎই হয়। এমন এক দিনেই ৩২ ম্যাচে ১০০ গোলের মাইলফলকে পৌঁছা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দিনটা তাই বার্সেলোনার জন্য বিশেষই। কিন্তু গোলসংখ্যা নিয়ে কোনো অনুভূতি নেই কোচের। ম্যাচ শেষে ফ্লিককে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে এর (১০০ গোল করে রেকর্ডবুকে ঢোকা) মানে কী! জার্মান কোচ বলেন, ‘কিছুই না।

সমর্থকদের জন্য ব্যাপারটা দারুণ। কিন্তু আমাদের মনযোগ কেবল শিরোপার দিকে।’দুই মাস আগেও শিরোপার দৌড়ে অগ্রভাগে থাকা বার্সেলোনা ৫৪ দিন ধরে জয়হীন থাকায় কিছুটা পিছিয়ে পড়েছে। ২১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪২, টেবিলে স্থান তিনে। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে, অ্যাতলেটিকো মাদ্রিদ ৪৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit