রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

লুৎফুন্নাহার রুমা,ব্যুরো চিফ ময়মনসিংহ : রবিবার (২৬ জানুয়ারি, ২০২৫ খ্রি.) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে- ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০১ (এক) দিন মেয়াদী শৃঙ্খলা ও তদন্ত বিষয়ক বিশেষ কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জনাব ড. মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন। এসময় ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কোর্স মডিউলটি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি করে সুশৃংখল ও পেশাদার বাহিনী গঠনে এবং তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগ করে জনগণের কাঙ্খিত সেবাদানে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি । উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আযাদ, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা বেগম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit