শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই সাড়ে তিন বছর পর পরিবারকে ফিরিয়ে দিল ফাতেমার মৃত্যুর খবর টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন

আরও ১৫ হাজার নতুন যোদ্ধা হামাসের বহরে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের জন্য আঁতকে ওঠা খবর দিয়েছে মার্কিন গোয়েন্দারা। তারা জানিয়েছে, ইসরায়েলি অভিযানে হামাসের যোদ্ধা সংখ্যা কমানো যায়নি। বরং আরো নতুন যোদ্ধা যোগ হয়েছে গোষ্ঠীটির বহরে।

রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে।

মার্কিন কংগ্রেসের সূত্রগুলো জানিয়েছে, দেড় বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে। হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত। তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজাযুদ্ধে প্রায় ২০ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে।

বর্তমানে যুদ্ধবিরতিতে আছে হামাস ও ইসরায়েল। তাদের মধ্যে চলছে বন্দী ও জিম্মি বিনিময়। তবে গাজা যুদ্ধে ইসরায়েল তার কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। হামাস নির্মূলের অভিযান হামাসকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সমর বিশেজ্ঞরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit