সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

বিস্ফোরণে উড়ে গেল ভারতের অস্ত্র কারখানা, শব্দ গেছে ৫ কিমি দূরেও!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানিয়েছেন, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা। খবর এনডিটিভি’র।

জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা ১৪ জন শ্রমিক আটকা পড়েন। সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক প্রচেষ্টায় তিনজনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খনন যন্ত্র ব্যবহার করা হয়েছে। 
 
এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পাঁচজন শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে। 
 
তিনি বলেন, শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণস্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকারী দল শিগগিরই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit