শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাচ্ছেন দিলশানের মেয়ে লিমানসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ায় চলছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দ্বিতীয় আসর। ১৬ দলের অংশগ্রহণে যেখানে আলো ছড়াচ্ছেন তরুণ প্রজন্মের প্রায় আড়াইশ ক্রিকেটার। তবে সেখানে আলাদা করে নজর কেড়েছেন ১৬ বছর বয়সি লেগ স্পিন অলরাউন্ডার লিমানসা। 

ব্যাট হাতে নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ না পেলেও বল হাতে তার পারফরম্যান্স ছিল মনোমুগ্ধকর। তিন ম্যাচে তিনি শিকার করেছেন ৬ উইকেট। তার বল থেকে রান আদায় করে নেয়া যেন ব্যাটারদের জন্য দুঃসাধ্য ব্যাপার।
 
প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২ ওভার বল করে খরচ করেছেন মাত্র ৩ রান, নিয়েছেন ২ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে ২ উইকেট নিয়ে খরচ করেছেন মাত্র ৭ রান। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪ ওভারে ২ উইকেট নিয়ে দিয়েছেন মাত্র ১৪ রান।
 
নজরকাড়া বোলিংয়ে প্রশংসা কুড়নোর পাশাপাশি আরও একটি কারণে আলোচনায় তিনি। শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার তিলকারত্নে দিলশানের মেয়ে লিমানসা। যারা ক্রিকেটকে জানেন, তারা ভালো করেই চেনেন এই তারকাকে। ৪৯ বছরে পা রাখা এ ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০১৬ সালে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৭৬৭১ রানের মালিক। পাশাপাশি তিন ফরম্যাটে তার শিকার ১৫৪ উইকেট।
 
প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়ে শ্রীলঙ্কাকে অনেক জয় ও শিরোপা এনে দেয়ার নায়ক পর্দার আড়ালে গেলেও তাকে সামনে এনেছেন তার মেয়ে। আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লিমানসা জানিয়েছেন, তার ক্রিকেটের হাতেখড়ি বাবা দিলশানের হাত ধরে। বাবার থেকে শিখেছেন ব্যাটিং-বোলিং দুটোই। দিলশানের আইকনিক শট ‘দিল-স্কুপ’ তার পছন্দের শট। বাবার থেকে তিনি সেটা রপ্ত করে নিয়েছেন। ক্রিকেট দুনিয়ায় তিনি বাবাকেই রোল মডেল মানেন।
 
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রতিনিধিত্ব করলেও লিমানসা মূলত বেড়ে উঠেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। তিন ভাই-বোনের মধ্যে বড় এ ক্রিকেটারের স্বপ্ন অজি কিংবদন্তি শেন ওয়ার্নের মতো লেগ স্পিনার হওয়া। মাত্র ১২ বছর বয়সেই তিনি অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেট ভিক্টোরিয়ার অনূর্ধ্ব-১৬ দলে জায়গা করে নেন। বর্তমানে তিনি মেলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। অস্ট্রেলিয়ান নাগরিকত্বের জন্য শ্রীলঙ্কান দলে তাকে জায়গা দেয়া নিয়ে বিতর্কও হয়েছিল। তবে লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিং দক্ষতায় মুগ্ধ হয়ে নির্বাচকরা তাকে দলে নেয়ার সিদ্ধান্তে অটল থাকেন।

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit