শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম

বিশ্ব ইজতেমা দুই পর্বে করবে জোবায়েরপন্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : ‍বিশ্ব ইজতেমা দুই পর্বে করবে মাওলানা জোবায়েরপন্থীরা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমনটি জানিয়েছেন জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।’

যদিও এর আগে, জোবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

তবে পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, মাওলানা জোবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit