মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

যে কারণে সৌদি যুবরাজকে ধন্যবাদ জানালেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। সৌদি আরবে আটক হাজার হাজার পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়ায় ইমরান খান ধন্যবাদ জানিয়েছেন সালমানকে।

বুধবার (২২ জানুয়ারি) ইমরান খান সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইমরান খানের বরাত দিয়ে তার কৌঁসুলি এই তথ্য জানিয়েছেন। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি আছেন।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ২০১৯-২০২৪ সালে সৌদি মোট সাত হাজার ২০৮ জন পাকিস্তানি বন্দিকে ছেড়ে দিয়েছে।

জিও নিউজ বলছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসেন সৌদি যুবরাজ। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। তখনই পাকিস্তানি বন্দিদের মুক্তির বিষয়ে সালমানকে অনুরোধ করেছিলেন ইমরান খান।

সেই সময় পাকিস্তান সফরের পর সৌদি যুবরাজের নির্দেশে বহু সংখ্যক পাকিস্তানি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

ইসহাক দার জানিয়েছেন, ২০১৯ সালে সৌদির জেল থেকে ৫৪৫ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ ছাড়া পরবর্তী সময়ে ২০২০ সালে ৮৯২ জন, ২০২১ সালে ৯১৬ জন, ২০২২ সালে এক হাজার ৩৩১ জন, ২০২৩ সালে এক হাজার ৩৯৪ জন এবং ২০২৪ সালে দুই হাজার ১৩০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit