শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।

অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, চলমান এ প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত‍্যাশা ব‍্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এসময় আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি।

এর আগে, প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit