শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

নোয়াখালীতে কৃষি জমির মাঠি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে  অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির অভিযোগে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,  উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শোল্যা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক্সেভেটর দিয়ে আবাদি কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রির প্রমাণ পেয়ে একই ইউনিয়নের পাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।  

চাটখিল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘কৃষি জমির মাটি অবৈধ ভাবে কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।  

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit