মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

নওগাঁয় ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার  

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View
নওগাঁ প্রতিনিধি :  নওগাঁর বদলগাছীতে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজির রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টায় দোকান থেকে বাড়ি যাওয়ার পথে বদলগাছী থানাধীন মথুরাপুর এলাকায় রাস্তার উপর অজ্ঞাত ৭/৮ জন পুলিশ পরিচয়ে ধামইরহাট উপজেলার ইউসুফপুর গ্রামের নুর ইসলামকে থামিয়ে নগদ ৩৭,১৮০ টাকা এবং ১০০ সিসি মোটরসাইকেল ও স্মার্ট মোবাইল ফোন ছিনতাই করে। এ ঘটনায় থানায় একটি মামলা হলে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করে পুলিশ। 
গ্রেফতার কৃতরা হলেন, বদলগাছী উপজেলার রসুলপুর গ্রামের মাখন পাহানের ছেলে পলাশ কুমার পাহান, আজাহার আলীর ছেলে রাজু হোসেন, মৃত হাসেম আলীর ছেলে সফিকুল ইসলাম, আব্দুল মান্নানের ছেলে ইউসুফ আলী বগুড়ার আদমদীঘি উপজেলার বসিপুর গ্রামের সন্তোষ কুমার বসাকের ছেলে শতদল কুমার বসাক, রাসেল হোসেন ও গাইবান্ধা জেলার  সাঘাটা উপজেলার সাহিদুর রহমানের ছেলে রাসেদ মিয়া।গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০ সিসি মোটরসাইকেল ১ টি, একটিভ প্লাস্টিকের পিস্তল,  স্মার্ট ফোন ২ টি, নগদ ১৫ হাজার টাকা ও একটি ওয়াকিটকি সহ পুলিশ পরিচয় ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। 
কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit