শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন

রাঙামাটিতে গ্রেফতারকৃত উপজেলা আ:লীগের সভাপতিসহ দুই আসামীকে জেলে

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি

পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারী) রাত ১১টায় চট্টগ্রামের খুলসী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অংসুইছাইন চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর হেডম্যানপাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টি ও এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ জানান, রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলসী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া একই মামলায় মো.জুনায়েত(২৫)কে কাপ্তাই নতুন বাজার এলাকার একটি বাসা হতে রাত ১০টায় গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত অংসুইছাইন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলা নং-০১(১১)২৪ এর মামলার এজাহারনামীয় ১নং আসামী এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ জুনায়েদ হোসেন (২৫) উক্ত মামলার ২২নং এজাহারনামীয় আসামী বলে পুলিশ জানিয়েছে।উক্ত মামলার বাদী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর বৈষম্য বিরোধী কম্পিউটার সায়েন্স ১ম বর্ষের ২য় সেমিস্টারের ছাত্র আজমাউল আহমেদ তাসিন।এদিকে, আসামিদের মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে রাঙামাটির আদালতে সোপর্দ করা হলে কগনিজেন্স আদালতের বিচারক আসামীদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন কোর্ট ইন্সপেক্টর।

 

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit