বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের বেপরোয়া ড্রাইভিং করায় টাইগার উডসের লাইসেন্স স্থগিত পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে এক লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ২ পাঁচ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের বড় বার্তা ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩ প্রস্তাব অনুমোদন বিডব্লিউসিসিআই’র ইবিটি কার্যক্রমে ৪৬ হাজারের বেশি নারীর প্রশিক্ষণ সম্পন্ন রাতের মধ্যে ঝড়ের আভাস সরকারের শীর্ষ নেতৃত্বের সমালোচনা করলেও বর্তমানে কেউ গুম হচ্ছেন না: রিজভী রাশিয়ার সহায়তায় শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান

দৌলতপুরে পাওনা টাকার দাবিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১২৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাওনা টাকার দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ ঠিকাদার সাদিকুজ্জামান খান সুমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইটভাঁটা মালিকগণ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা ইটভাঁটা মালিক সমিতির সভাপতি মো. নুরুজ্জামান হাবলু মোল্লা লিখিত বক্তব্যে জানান,দৌলতপুর উপজেলার ১২টি ইটভাঁটার মালিক তাদের বিক্রিত ইটের টাকা বাবদ ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা পাওনা রয়েছেন।আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমন বঁকেয়া এই অর্থ পরিশোধ না করেই পলাতক রয়েছেন। সুমন উপজেলার বিভিন্ন
উন্নয়ন প্রকল্পের ঠিকাদারির কাজ ও নিজের বিলাসবহুল ভবন নির্মাণের জন্য ইট সংগ্রহ করেছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।

ইটভাঁটা মালিকরা আরও অভিযোগ করেন, তাদের এই পাওনা টাকার জন্য একাধিকবার সাদিকুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। উল্টো ইটভাঁটা মালিকদের বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে তারা অভিযোগ করেন। এই পরিস্থিতিতে তারা ন্যায় বিচারের স্বার্থে আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত তাদের পাওনা অর্থ ফেরত পাওয়া যায়।অভিযোগের বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাদিকুজ্জামান খান সুমনের সাথে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাদিকুজ্জামান খান সুমনের ম্যানেজার আবুবকর সিদ্দিক পাওনা টাকার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, পাওনা টাকার বিষয়ে সাদিকুজ্জামান খান সুমনের সাথে আমি কথা বলে দ্রুত পরিশোধ করার জন্য বলবো।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit