সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

গুইমারা সেনা বাহিনীর অভিযানে  দুই একর জমির অর্ধ কোটি টাকার গাঁজা ধ্বংস

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারায় রিজিয়ন এর সিন্দুকছড়ি জোনের আওতায় গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে দুই একর পাহাড়ি জমিতে চাষ করা অর্ধ কোটি টাকার  গাঁজা ধ্বংস করেছেন সেনা সদস্যরা।সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের  ভিত্তিতে গড়াইছড়ি সেনা ক্যাম্পের তিন্দুকছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালিয়ে এসব গাঁজা ক্ষেত ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের ছত্রছায়ায় গহীন অরণ্যে এসব গাঁজার চাষ করে আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম সেনা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ধ্বংস করা দুই একর জমির গাঁজার দাম অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit