সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

সেনা-বিজিবি’র অভিযানে রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ভারতীয় সীমান্ত থেকে শুল্ক বিহীন অবৈধভাবে বিদেশী সিগারেট পাচারের সময় আবারো অন্তত ১৫ লাখ টাকার সিগারেট আটক করেছে সেনা-বিজিবির যৌথ বাহিনীর সদস্যরা। শনিবার দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়া-কাপ্তাই সড়কের বগাপাড়া ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৭ বস্তা সিগারেট উদ্ধার করে।এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি বিজিবি সেক্টর সদরের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রতিবেদককে জানিয়েছেন আমরা সেনা-বিজিবি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিগারেটগুলো উদ্ধার করি।

জব্দকৃত বিদেশী সিগারেটগুলোর মধ্যে পেট্টোন ১৬ কার্টুন ও অরিস ৮ কার্টুন। বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লাখ টাকা।এই ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থ নেওয়া হচ্ছে এবং অবৈধ সিগারেটগুলো কাষ্টমসকে বুঝিয়ে দেয়া হবে বলেও জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।এদিকে, একদিন আগেই শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে সিএনজি অটোরিক্সায় করে কাপ্তাই সড়ক দিয়ে চট্টগ্রাম নিয়ে যাওয়ার সময় ১৫ লাখ ৬৮ হাজার ৯শ টাকার বিদেশী এই একই ব্র্যান্ডের অবৈধ পেট্টোন ও অরিস সিগারেট আটক করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা পুলিশ।

রাঙামাটি শহরের একাধিক নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানিয়েছে, মধ্যরাতে এবং শেষ রাতের দিকে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের তীরবর্তী কয়েকটি স্থানে ইঞ্জিন বোটে করে এসকল অবৈধ সিগারেট এনে নিজেদের বাসায় মজুদ করে রাখে চোরাচালানি চক্র।পরবর্তীতে বিভিন্ন ছদ্মাবরনে অটোরিক্সায়, পণ্যবাহি ট্রাকে, কাভার্ড ভ্যানে, মাছের গাড়িতে, মৌসুমী পন্যের গাড়িতে, বিস্কুট ও গুড়ো দুধবাহি গাড়িতে করে এসকল অবৈধ সিগারেট রাঙামাটি থেকে চট্টগ্রামে পাচার করে আসছে সিন্ডিকেট চক্র।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit