শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক অভিযানে ভুয়া ডাক্তার আটক জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায়

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন পৃথক পৃথক স্থানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার আটক, জেল ও এক লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।

জানাগেছে মঙ্গলবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নওগাঁর তথ্যের ভিত্তিতে এবং প্রত্যক্ষ অংশগ্রহণে পত্নীতলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর এর নেতৃত্বে এনএসআই নওগাঁর উপপরিচালক মোস্তাক আহমেদ ও সহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শামীম হোসেন সহ সঙ্গিয় ফোর্স উপজেলার চকনিরখীন ঠুকনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার রতন কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে, অপরদিকে উপজেলা সদর নজিপুরে ডক্টরস্ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ডাক্তারি সনদপত্রের সঠিক প্রমাণাদি দেখাতে না পারায় ঐ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভুয়া ডাক্তার সঞ্জীব কুমারকে ২ মাসের জেল এবং ক্লিনিকের পরিচালক প্রদীপ কুমারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

এবিষয়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর  বলেন রোগীদের জীবন দিয়ে কাউকে খেলা করতে দেওয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit