শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সংশ্লিষ্টতা ছিল না জানিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তাদের দুজনকে জড়িয়ে যত ‘মিথ্যা রটনা’ চলছে ‘আজই তার অবসান হওয়া দরকার’।

তিনি দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।

সম্প্রতি জেফরি এপস্টেইনের সঙ্গে মেলানিয়ার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর মধ্যেই ৫৫ বছর বয়সি মেলানিয়ার তরফ থেকে এমন মন্তব্য এলো।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মেলানিয়া বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে।

মেলানিয়া ট্রাম্প জানান, তিনি স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। তিনি জানান, আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।

তিনি আরও জানান, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে আছে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে। তবে মেলানিয়া ট্রাম্প বলেন, আমি কখনোই এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলাম না, তার বিমানে উঠিনি বা তার ব্যক্তিগত দ্বীপে যাইনি।

সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit