শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন হয়েছে। শুক্রবার সকালে জাতীয় সংসদ অধিবেশন চলকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষে বিল উত্থাপন করেন। উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে জাতীয় সংসদে এ বিল পাস হয়।

নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু দীর্ঘদিন ধরে এ নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ব্যাপারে চেষ্টা করে আসছিলেন। মন্ত্রণালয়ে যোগাযোগ সহ বিভিন্ন দপ্তরে এ নিয়ে তিনি জোরালো তদবির করেন। বিল পাশ হওয়াতে স্থানীয় ব্যবসায়ীরা দিপুকে ধন্যবাদ জানিয়েছেন।

জানা গেছে, প্রাচ্যের ড্যান্ডিখ্যাত বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবেসমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ একটি জেলা হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদারকির কারণে পরিকল্পিত শহর হিসেবে গড়ে উঠেনি এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিষয়টি অনুধাবন করে গত এক বছর ধরেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে একটি ব্যবসায়ী দল গত বছরের ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নারায়ণগঞ্জকে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের তাগিদ দেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গেও একাধিক বৈঠকে এ বিষয়টি নজরে আনেন দিপু ভূঁইয়া সহ ব্যবসায়ীরা।

সর্বশেষ গত বছরের ২৩ ডিসেম্বর প্রায় ১ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভাতেও নারায়ণগঞ্জে আলাদা কর্তৃপক্ষ গঠনের জোরালো দাবি জানানো হয় সেদিনও উপস্থিত ব্যবসায়ীরা এটাকে সমর্থন দেন।

এ বিষয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, এ বিলের মাধ্যমে নারায়ণগঞ্জেবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও গণপূর্ত মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। আশা করি এ কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জের আশানুরূপ উন্নয়ন হবে।

নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম সারোয়ার সাঈদ বলেন, আমাদের অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শহরকে পরিকল্পিতভাবে গড়ে উঠানোর সুযোগ এসেছে। আমরা এটিকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। 

গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, প্রথমেই আমাদের চেম্বারের সভাপতি দীপু ভূঁইয়াকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকেই তিনি নারায়ণগঞ্জে উন্নয়ন কর্তৃপক্ষ করার জন্য কাজ করে গেছেন। পাশাপাশি নাসিকের সাবেক প্রশাসক আবু নছরের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সর্বোপরি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জ আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং বসবাসের যোগ্য এক নগরীতে পরিণত হবে।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit