শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন

পিএসএলে শোয়েব আখতারের কাছে শিখতে চান নাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ধারাবাহিক পারফরম্যান্সের কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন নাহিদ রানা। আসন্ন পিএসএলে এই বাংলাদেশি ফাস্ট বোলরকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন তিনি। বিসিবির অনাপত্তি পত্র পেলে এবারের আসরে বাবর আজমের নেতৃত্বে তাকে খেলতে দেখা যাবে।

প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়ে খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

বিপিএলের পর বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেন নাহিদ। পিএসএল মাঠে গড়াবে ৮ এপ্রিল। ফাইনাল গড়াবে ১৯ মে। অর্থাৎ টুর্নামেন্টটি মাঠে গড়াতে এখনও অনেক দেরি। তাই এসব নিয়ে এখনই ভাবতে চান না নাহিদ। আপাতত বিপিএলে রংপুর রাইডার্সকে নিয়েই ভাবছেন তিনি।
 
তিনি বলেন, ‘এখনো অত দূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’পাকিস্তানে পিএসএল খেলতে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকবে। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি গতিতে বল করার রেকর্ড (১৬১.৩ কিলোমিটার) শোয়েবের দখলেই। কিংবদন্তি গতিতারিকার সঙ্গে দেখা হলে তার কাছ থেকে শিখতে চান নাহিদ।

তিনি বলেন, ‘অবশ্যই। তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’ শোয়েবের রেকর্ড ভাঙতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit