বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

যে কঠিন শর্তে উত্তর কোরীয় সেনাদের ছাড়তে রাজি জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে যুদ্ধরত উত্তর কোরিয়ার দুই সেনাকে আটকের দাবি করেছে ইউক্রেন। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আটক সেনাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে নেওয়া হয়েছে। সেখানে তদন্তকারী কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করবেন।

যদিও আটক দুই সেনা সদস্যকে কঠিন শর্তে মুক্তির প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে তাদের দুই সেনাকে হস্তান্তর করতে চান; যদি তিনি এর বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনীয় সেনাদের মুক্তির ব্যবস্থা করতে পারেন।

স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব কথা লেখেন জেলেনস্কি। এর আগে, গত ১১ জানুয়ারি রাশিয়ার হয়ে যুদ্ধ করা উত্তর কোরিয়ার আহত দুই সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, এ দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ও তারা এখন কিয়েভে রয়েছেন।

সূত্র : আল জাজিরা।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit