শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ব্রিটেন আগামী সপ্তাহে টানা দুদিন বৃষ্টির আভাস ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪ ‘সন্ত্রাসী’ নিহত কারাবন্দি ইমরান খানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয় পাকিস্তান সরকার! চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রোজার প্রথমেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, হতাশ ক্রেতারা রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

দাবানলে প্রাণ হারালেন হলিউড তারকা ররি স্কাইজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় একসপ্তাহ ধরে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এ শহরের স্থানীয় লাখো মানুষ। বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ছোট পর্দা থেকে বড় পর্দা।

এদিকে লস অ্যাঞ্জেলস দাবানলে ঘরে আগুন লেগে মৃত্যু হয়েছে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজের। লস অ্যাঞ্জেলসের মালিবুতে ১৭ একর জমির উপরে একটি বাড়িতে থাকতেন স্কাইজ। ছেলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন মা শেলী স্কাইজ।

অস্ট্রেলিয় বংশোদ্ভূত স্কাইজ খবরের শিরোনামে উঠে আসেন ১৯৯৮ সালে প্রচারিত ব্রিটিশ ধারাবাহিক কিডি ক্যাপারের মাধ্যমে। মা শেলী জানিয়েছেন, অনেক চেষ্টা করেও তিনি ছেলেকে বাঁচাতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় শেলী লিখেছেন, ‘বুক ভেঙে যাচ্ছে। আমার জন্য ও একটা উপহার ছিল।’

তিনি বলেন, অনেক চেষ্টা করেছিলাম বাড়ির আগুন নেভাতে। কিন্তু পানি দেওয়ার সময়ে দেখা গেল পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ওর ঘরের ছাদে পানি দিতে পারিনি কারণ কোনও পাইপে পানি আসছিল না। এমনকি দমকল কর্মীদের কাছেও কোনও পানি ছিল না। 

প্রসঙ্গত, ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। প্রাণহানির সংখ্যাটি নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলস কাউন্টির চিকিৎসা পর্যবেক্ষকরা। তারা বলেছেন, হতাহতদের ঘটনার তদন্ত চলছে। 

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit