বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

উলিপুরে শীতার্ত মানুষের পাশে কাশেম ফাউন্ডেশন

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ Time View
oplus_0
শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে পৌর শহরের গৌবিন্দ জিউ মন্দির চত্বরে কাশেম ফাউন্ডেশনের সহযোগীতায় এক হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ন সাধারন সম্পাদক এস এম হাবিব নয়ন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম প্রিন্স প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বলেন, বর্তমানে শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোর। এসব মানুষের পাশে দাঁড়াতে কাশেম ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit