রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

গানের আসর বা মাজারে হামলা হলে ছাড় দেওয়া হবে না: উপদেষ্টা মাহফুজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : কোথাও কোনো গানের আসর বা মাজারের মতো স্থানে হামলার ঘটনা ঘটলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ময়মনসিংহের ঘটনায় পদক্ষেপ নিচ্ছি। পাঁচই আগস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেগুলোর তথ্য আমরা সংগ্রহ করছি। প্রসঙ্গত, ময়মনসিংহে বুধবার রাতে একটি মাজারে কাওয়ালি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

মাজারের বেশ কিছু অংশ গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। এসব ঘটনায় বিক্ষুব্ধদের মামলা করার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগতে পারে, তবে খুব বেশি দেরি হবে না।শুধু বিএনপি নয়, গত ১৬ বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন তাদের সবার কথাই ঘোষণাপত্রে থাকবে।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit