বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গাংনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের কুষ্টিয়া সড়কের আকুবপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল চারটার সময় গাংনী উপজেলার আকুবপুর চটকাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২০) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি (২০)।

মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আকুবপুর এলাকার বাসিন্দা কামরুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী (কক্সবাজার জ ০৪-০০২১ নম্বর) রফরফ এন্টারপ্রাইজ বাসটি আকুবপুর চটকাতলা এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে বামন্দিতে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সিয়াম ঘটনাস্থলেই মারা যায় আর আহত অবস্থায় আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া নেওয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস চালক ও চালকের সহকারীরা পালিয়ে যায়।

নিহত সিয়ামের চাচা মন্টু আলী জানান, সিয়াম ও আব্দুল্লাহ আল বাকী দুজন কুষ্টিয়ায় একটি কলেজে পড়ালেখা করে। সেখান থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুজনই এইচএসসি ২য় বর্ষের ছাত্র।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিয়ামের মরদহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে নিহত পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit