শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার-০৩।

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহের ডিবি পুলিশের ইনচার্জ এর নির্দেশে এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার তারাকান্দার মাঝিয়ালি পাকা রাস্তার উপর হতে ৬ জানুয়ারি তারিখ বিকেল সোয়া ৫ টায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফুল আলম বেগ ওরফে সুমন বেগ (২৪), জাহাঙ্গীর আলম বেগ রাজু (২১), উভয় পিতা মৃতঃ হালিম বেগ গ্রাম-মাঝিয়ালি, থানা-তারাকান্দা,জেলা-ময়মনসিংহে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। অপর অভিযানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নির্দেশে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালী থানাধীন রঘুরামপুর টানপাড়া মোঃ হেলাল ফকির এর ইলেট্রিক মেকার এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৬ জানুয়ারি ২০২৫ রাত ১১ টায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম (৩২), পিতা-মৃতঃ আজিজুল ইসলাম, বাজিতপুর, শম্ভুগঞ্জ,থানা-কোতোয়ালী, ময়মনসিংহে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ৫০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit