মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

প্রতিশ্রুতির আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়: আব্দুল্লাহ আল আমিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়। তা না হলে জুলাইতে হওয়া গণবিপ্লবে শহিদ, আহত প্রত্যেকেই নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। আমরা চাই সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি হোক।

সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে যেন জুলাই ঘোষণাপত্র রচিত হয়, সেজন্য আমরা গণসংযোগ চালাচ্ছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগপৎভাবে এ কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে সারা দেশে একটি জনমত ও গণজোয়ার তৈরি হয় জুলাই ঘোষণাপত্রের পক্ষে।

তিনি আরও বলেন, আমাদের এ কর্মসূচি দেশব্যাপী চলছে। জনসংযোগের পাশাপাশি জনসভা করারও পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জের সাতটি থানাতেই এ গণসংযোগ চলবে। আগামী ১৪ তারিখ পর্যন্ত প্রতিদিনই বিভিন্ন টিম এ কাজ চালিয়ে যাবে। আমরা সর্বস্তরের মানুষের কাছে এই প্রোক্লেমেশনের বার্তা পৌছে দিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নীরব রায়হান, জাহিদ হাসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit