সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

জাতীয় দলে তামিম ফিরবেন কিনা, জানা যাবে আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : কদিন আগে রাগঢাক না রেখেই তামিম ইকবাল জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরছেন না। আচমকা অবসর নেওয়া এবং অবসর ইস্যুতে আগেও কয়েকবার নাটকের জন্ম দেওয়া তামিম কি আদৈৗ ফিরবেন? বহুল কাঙ্ক্ষিত উত্তরটি মিলতে পারে আজ। বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি খেলবেন না, সেই সিদ্ধান্ত জানতে তার সঙ্গে বসবেন একটি পাঁচ তারকা হোটেলে। আগে থেকেই আছেন আরেক নির্বাচক হান্নান সরকার। অবসর ভেঙে বিশ্বকাপের আগে ফেরা তামিমকে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, আজই আসতে পারে সিদ্ধান্ত।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফেরেন ক্রিকেটে। তারপর দুটি ওয়ানডে খেললেও যাননি ওয়ানডে বিশ্বকাপ খেলতে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারকা এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আছেন তামিম। তবে তার সিদ্ধান্ত জানতেই সিলেটে এখন বিসিবি নির্বাচকরা।

এ মাসের দ্বিতীয় সপ্তাহর মাঝেই আইসিসিকে জানাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। বিসিবি সূত্রের খবর, তামিমের পাশাপাশি সাকিব আল হাসানকেও চায় টিম ম্যানেজমেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit