বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

সচিবালয়ের গেটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

এদিন স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল। এদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কিউএনবি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit