বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত 

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে বিভিন্ন শ্রেনিপেশা নিয়োজিত যুবকদের নিয়ে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আউয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি রাতুল খান রুদ্র, হাজং ছাত্র সমাজ প্রতিনিধি অন্তর হাজং প্রমূখ।

অনুষ্ঠানে তরুণদের ভাবনা এবং তাদের আত্মসামাজিক উন্নয়ন নিয়ে নানা দিক উঠে আসে। এ সময় তরুণরা যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এবং ঋণ ব্যবস্থার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার নানা গল্প তুলে ধরেন। সামনের দিনগুলোতে তরুণদের কাজে লাগিয়ে সুন্দর একটি দেশ গড়ার প্রত্যয়ের সকলকে এগিয়ে আসার আহবান জানান আমন্ত্রীত অতিথিগন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit