শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আওয়ামী লীগ গায়ের জোড়ে দেশ পরিচালনা করেছে-সালাউদ্দিন বাবু

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, “আওয়ামী লীগ গায়ের জোড়ে দেশ পরিচালনা করেছে। গণতন্ত্রের উসিলায় বারবার সিল সাপ্পর মেরে, দিনের ভোট রাতের মেরে তারা নির্বাচিত হয়েছে। অথচ জনগণ ভোট কেন্দ্রেই যাই নাই, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।”রোববার বিকেলে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে শ্রীপুর বালুরমাঠ এলাকায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, দেশের জনগণ ৫ ভাগ ভোট দিতে পারে নাই। পাঁচ বছর পর আশায় বুক বেঁধে ভোট দিতে গিয়েছে কিন্তু ভোট দিতে পারে নাই। তারা পাঁচ বছর পর দায়িত্ব পেয়েছে, তারাই নির্বাচিত হয়েছে এবং তারাই দেশ পরিচালনা করবে, কিন্তুু ৬ মাস যেতে না যেতেই এদেশের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনর মধ্য দিয়ে অবৈধ অযোগ্য ফ্যাসিস্ট সরকার অবশেষে দেশ থেকে পালাতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা সম্পর্কে এসময় তিনি বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার না হলে নতুন করে আবার আন্দোলন করবো। মামলা সব এক সাথে প্রত্যাহারের দাবীও জানান।”তিনি বলেন, “এখনো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। মামলা দিয়ে লাভ নেই। মামলা দিয়ে কাউকে আটকানো যাবে না।”প্রধান অতিথি বিএনপির যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এর উপস্থিতিতে আয়োজিত কর্মশালার সভাপতিত্ব করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম-সম্পাদক সামসুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফ উদ্দিন সাইফুল। ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান বিকাশ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসাইন মুন্সী, থানা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক মোঃ মোকলেছুর রহমান, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আপেল মাহমুদ হান্নান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাবুল হোসেন, ছাত্রদল নেতা মোঃ রিপন শিকদার সহ সাভার-আশুলিয়া থানা বিএনপি ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা এসময় আরও উপস্থিত উপস্থিত ছিলেন।  

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit