মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ইসমাত-রশিদে জয়ের পথে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইসমাত আলম এবার গড়লেন ইতিহাস। আফগানিস্তানের প্রথম ব‍্যাটার হিসেবে নিজের প্রথম টেস্টে করলেন সেঞ্চুরি। তার ও রেহমাত শাহর তিন অঙ্ক ছোঁয়া ইনিংসে লড়াইয়ের পুঁজি পাওয়ার পর বল হাতে বাজিমাত করেন রশিদ খান। ৬ উইকেটে বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্ট জয়ের পথে আফগানিস্তান।

স্বাগতিকদের আশা হয়ে ক্রিজে টিকে আছেন ক্রেইগ আরভিন। চারটি চার ও একটি ছক্কায় ৯৭ বলে ৫৩ রানে খেলছেন জিম্বাবুয়ে অধিনায়ক। তাকে সামলাতে হবে ৬ টেস্টের ছোট্ট ক‍্যারিয়ারে এদিনই ম্যাচেই পঞ্চমবার পাঁচ উইকেট নেওয়া রাশিদের জাদুকরী বোলিং। ৬৬ রানে ৬ উইকেট নিয়ে এই লেগ স্পিনারই ম‍্যাচে জয়ের পথে নিয়ে গেছেন সফরকারীদের।

অবদান কম নয় মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে একই সঙ্গে শূন‍্য ও সেঞ্চুরির বিপরীতধর্মী স্বাদ পাওয়া ইসমাতের। মাত্র নবম ব‍্যাটসম‍্যান হিসেবে টেস্ট অভিষেকে আটে নেমে সেঞ্চুরির কীর্তি গড়া এই ব‍্যাটসম‍্যান ৯ চারে ১৮১ বলে করেন ১০১ রান।

সফরকারীদের দারুণ পারফরম‍্যান্সে একরকম আড়ালেই পড়ে গেছেন ক‍্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পাওয়া ব্লেসিং মুজারাবানি। ৯৫ রানে ৬ উইকেট নিয়ে তিনিই লক্ষ‍্য তিনশ ছুঁতে দেননি। তার ক‍্যারিয়ার সেরা বোলিংয়ের পরও অবশ্য স্বস্তিতে নেই জিম্বাবুয়ে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit