মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ভিসা ও চাকরির নিয়মে যে বিশাল পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রমিক সংকট মোকাবিলায় ভিসা ও চাকরি সম্পর্কিত নিয়মগুলোতে বড় পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। অভিবাসন পদ্ধতি সহজ করতে ভিসা ও কর্মসংস্থানের শর্তগুলো আপডেট করেছে দেশটির সরকার। এতে কাজের অভিজ্ঞতার মানদণ্ড, বেতনের মান ও ভিসার মেয়াদে পরিবর্তন আনা হয়েছে। নিচে পরিবর্তনগুলো উল্লেখ করা হলো-

কাজের অভিজ্ঞতার মানদণ্ড কমানো: অভিবাসীদের জন্য কাজের অভিজ্ঞতার প্রয়োজনীয়তা তিন বছর থেকে কমিয়ে দুই বছর করা হয়েছে। এর ফলে দক্ষ কর্মীদের জন্য নিউজিল্যান্ডে চাকরি পাওয়া সহজ হবে।

মৌসুমি কর্মীদের জন্য নতুন ভিসা: অভিজ্ঞ মৌসুমি কর্মীদের জন্য তিন বছরের মাল্টি-এন্ট্রি ভিসা। নিম্ন-দক্ষ মৌসুমি কর্মীদের জন্য সাত মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা।

বেতন সংক্রান্ত শর্ত শিথিল: অ্যাক্রেডিটেড এমপ্লয়য়ার ওয়ার্ক ভিসা (এইডব্লিউভি) ও স্পেসিফিক পারপাস ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) জন্য পূর্ব নির্ধারিত বেতনের মানদণ্ড তুলে নেওয়া হয়েছে। নিয়োগকর্তারা এখন কেবল বাজারদরের ভিত্তিতে বেতন দিলেই চলবে।

পরিবার আনতে আয়ের শর্ত: অভিবাসীরা যদি তাদের সন্তানদের নিউজিল্যান্ডে আনতে চান, তাহলে এএমডব্লিউভি হোল্ডারদের বছরে কমপক্ষে ৫৫ হাজার নিউজিল্যান্ডি ডলার আয় করতে হবে।

ভিসার মেয়াদ বাড়ানো: অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন অব অকুপেশন লেভেল ৪ ও ৫ এর কাজে নিযুক্ত কর্মীদের ভিসার মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছে।

নির্মাণ শিল্পে নিয়োগের শর্ত শিথিল: নির্মাণ শিল্পে স্থানীয় কর্মীদের কোটা ৩৫% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে।

শিক্ষার্থীদের জন্য সুবিধা: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার (পিএসডব্লিউভি) নিয়ম পরিবর্তন করা হয়েছে। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা তিন বছর পর্যন্ত কাজ করার অনুমতি পাবেন।

অন্তর্বর্তী কাজের অধিকার: ২০২৫ সালের এপ্রিল থেকে, যারা স্টুডেন্ট ভিসা থেকে এইডব্লিউভিতে রূপান্তর করতে চান, তাদের জন্য অন্তর্বর্তী কাজের অধিকার থাকবে।

এই পরিবর্তনগুলো অভিবাসী ও শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। নিউজিল্যান্ডে দক্ষ কর্মীদের জন্য চাকরি পাওয়া সহজ হবে ও শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের পথ সুগম হবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit