মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিয়ে এবং জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে আলোচনা চলছে। তবে, এর মধ্যেও থেমে নেই দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। রোববারও বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে একদিনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রোববার (৫ জানুয়ারি) রাফা, নাবলুস ও দেইর আল বালাহ এলাকায় হামলা চালায় ইসরাইলি সেনারা। নাবলুসে দোকান পাট বন্ধ করে সামরিক চেক পয়েন্ট বসিয়েছে তারা।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে এক সংঘর্ষে প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদের এক কমান্ডার মারা গেছে।

এদিকে, বন্দিদের ফিরিয়ে আনার বিষয়ে হামাসের সঙ্গে কাতারের দোহায় আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বার্তা সংস্থা রয়টার্সকে হামাস জানায়, ইসরাইলের উপস্থাপিত ৩৪ বন্দির একটি তালিকা অনুমোদন করেছে তারা। যা সম্ভাব্য চুক্তিতে বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি বলে জানায় হামাস।

যুদ্ধবিরতির আগেই প্রাণ হারানোর আশঙ্কা করছেন ফিলিস্তিনিরা। ২০২৩ সালের অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর টানা এই হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ৬৪ জন ব্যক্তিও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ গাজাবাসী।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit