মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

ভিসাসহ সাত সেবায় ফি বাড়াল সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ও ইকামাসহ সাতটি সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’ বর্ধিত ফি চালু করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদিতে পুনঃ প্রবেশের ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর ইকামা (বসবাসের অনুমতি) নবায়ন ও চূড়ান্ত বহির্গমনের ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ ও ৭০ রিয়াল।

নতুন করে ইকামা ইস্যু করার ফি ধরা হয়েছে ৫১ দশমিক ৭৫ রিয়াল। কর্মচারীদের বিষয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল (রিপোর্টিং) ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে দিতে হবে ৬৯ রিয়াল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আবশের জানিয়েছে, মূল্য সংযোজন সেবা, বিশেষ করে আবশের বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করে যেসব সেবা নেওয়া হবে, সেসব ক্ষেত্রে এসব ফি প্রযোজ্য হবে। নিয়োগদাতারা যে বার্ষিক প্যাকেজ দেন এসব ফি সেটার অন্তর্ভুক্ত নয়।

আবশের বিজনেস সম্প্রতি নানা ধরনের সেবা চালু করেছে। এ রকম একটি সেবা পাওয়া যায় আবশের ইন্ডিভিজ্যুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে। এটার মাধ্যমে ভ্রমণ ভিসায় সৌদিতে আসার পর কেউ যদি পলাতক থাকেন বা হারিয়ে যান, নিয়োগদাতা (হোস্ট) ওই ব্যক্তির বিষয়ে রিপোর্ট করতে পারবেন।

আবশের ইন্ডিভিজ্যুয়ালে এই ধরনের রিপোর্ট করতে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। যে ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা হচ্ছে, তাঁকে সৌদিতে ব্যক্তিগত বা পারিবারিক ভিসায় ভ্রমণ করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পরই কেবল প্রতিবেদন দাখিল করা যাবে। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ১৪ দিনের বেশি সময় পর আবেদন করা যাবে না।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit