বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কোন পথে যাচ্ছে যুদ্ধ? ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ ডলার-স্বর্ণ দ্বৈরথে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো কি বিপদে? মধ্যপ্রাচ্যে ২০ যুদ্ধজাহাজ ও কয়েকশ’ সামরিক বিমান মোতায়েন আমেরিকার সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

মেসি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিতে যাননি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : এই সম্মাননা দেয়া হয় যুক্তরাষ্ট্র কিংবা বিশ্বব্যাপী শান্তি, সংস্কৃতি, উন্নয়ন ও নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের। ক্রীড়াঙ্গনের তারকাদের মধ্যে গত বছর এই পুরস্কার পেয়েছিলেন সাঁতারু কেটি লিডেকি। অলিম্পিকে ৯টি স্বর্ণপদক জিতেছেন এই অ্যাথলেট।

মেসি প্রেসিডেনশিয়াল মেডাল অব ফ্রিডম সম্মাননা পেয়েছেন বিশ্বব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ। বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর। লিও ফাউন্ডেশনের মাধ্যমে এই তারকা বিশ্বব্যাপী শিশুদের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়ে কাজ করছেন।’

জানা গেছে, ব্যস্ততার কারণে মেসি সম্মাননা নিতে জো বাইডেনের অনুষ্ঠানে যাননি। আর্জেন্টাইন তারকা এক চিঠিতে জানিয়েছেন, এই সম্মাননা পাওয়ায় খুবই সম্মানিত বোধ করছেন। কিন্তু সূচি জটিলতা ও অন্যত্র উপস্থিতির প্রতিশ্রুতি থাকায় তিনি অনুষ্ঠানে হাজির হতে পারছেন না। এমন মর্যাদায় ভূষিত হওয়ায় মেসি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিকট ভবিষ্যতে বাইডেনের সঙ্গে সাক্ষাতের আশা প্রকাশ করেছেন।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান মেসি। দলের হয়ে তিনি জিতেছেন প্রথম বার আয়োজিত হওয়া লিগস কাপ শিরোপা। দ্বিতীয় মৌসুমে ইন্টার মায়ামি শোকেসে তুলেছে সাপোর্টার্স শিল্ড। মেসি হয়েছেন দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit