শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর

শীর্ষ আইএস নেতাকে গ্রেফতারের দাবি মালি সেনাবাহিনীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতাকে গ্রেফতারের দাবি করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী।

শনিবার তারা এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের একজন ইসলামিক স্টেটের (আইএস) সাহেল শাখার শীর্ষস্থানীয় ব্যক্তি। তার নাম মোহাম্মদ ওউলদ এরকেহিল ওরফে আবু রাকিয়া ওরফে আবু হাশ।

মালির সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা দেশটির উত্তরাঞ্চলে একটি অভিযান চালিয়ে আইএসের বেশ কিছু সদস্যকে হত্যা করেছে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনাকা ও গাও অঞ্চলে মানুষের বিরুদ্ধে নৃশংসতায় সমন্বয়ের জন্য আবু রাকিয়াকে দায়ী করেছে মালির সেনাবাহিনী। এছাড়া সেনাবাহিনীর বিরুদ্ধে হামলায় সমন্বয়ের জন্যও তাকে দায়ী করা হয়েছে।

২০১২ সাল থেকে মালি গভীর অস্থিরতার মুখোমুখি। এই অস্থিরতা আল-কায়েদা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।

সম্প্রতি মালির সামরিক শাসক সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বর্তমানে তারা রাশিয়ার সঙ্গে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। সূত্র: আরব নিউজ, ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit