রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

৪ জানুয়ারি: ইতিহাসের এই দিনের আলোচিত যত ঘটনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ শনিবার, ৪ জানুয়ারি ২০২৫। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি
৪৬ খ্রিষ্টপূর্বাব্দ: টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধে জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
৮৭১: রিডিং-এর যুদ্ধে ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১০৬৬: হেস্টিংসের যুদ্ধ
১৪৯৩: ক্রিস্টোফার কলম্বাস নব-আবিষ্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
১৬৪২: ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লসের মাধ্যমে সংসদ আক্রমণ।
১৭৬২: ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭: আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭: স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১: মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭: বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেন।
১৮৮৫: প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬: কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৭: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
১৯৩৪: ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭: দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮: পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮: সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১: কোরিয়ার যুদ্ধে চীন ও উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৬০: নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১: জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক গোড়াপত্তন।
১৯৯০: বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু।
১৯৯৯: ইউরোপীয় ইউনিয়নের পুঁজিবাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আবির্ভাব ঘটে।
২০০৪: মঙ্গলগ্রহে নাসার পাঠানো স্পিরিটের অবতরণ।
২০১০: কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।
 
 
জন্ম
 
১০৭৭: চীনের সম্রাট ঝেজংয়ের।
১৬৪৩: আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।(মৃ. ৩১/০৩/১৭২৭)
১৭৮৫: ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
১৮০৯: অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল জন্মগ্রহণ করেন।(মৃ. ০৬/০১/১৮৫২)
১৮১৩: শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।(মৃ. ২২/০১/১৮৯৭)
১৯৪০: কাও শিংচিয়েন, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।
১৯৫০: খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি ও সাহিত্য সমালোচক।
১৯৬৫: গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৬৬: ফাহমিদা নবী, বাংলাদেশি সংগীতশিল্পী।
 
মৃত্যু
 
১২৪৮: পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর।
১৯৩১: রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।
১৯৪১: নোবেল বিজয়ী ফরাসি দার্শনিক অঁরি বেগসঁ।
১৯৬০: অ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক। (জন্ম: ০৭/১১/১৯১৩)
১৯৬১: এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।(জন্ম: ১২/০৮/১৮৮৭)
১৯৬৫: কবি ও সমালোচক টি এস এলিয়ট। (জন্ম: ২৬/০৯/১৮৮৮)
১৯৮৩: প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাগর সেন। (জন্ম: ১৫/০৫/১৯৩২)
১৯৯৪: রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক। (জন্ম: ২৭/০৬/১৯৩৯)
১৯৯৭: আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশি কথাসাহিত্যিক। (জন্ম: ১২/০২/১৯৪৩)

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit