মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

শেখ মুজিবের ম্যুরাল ভেঙে কুরআনের ভাস্কর্য নির্মাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে কুরআনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে ভাস্কর্যটি নির্মাণ করেছে স্থানীয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

স্থানীয় শিবির জানিয়েছে, শরীয়তপুরে কিংবা আশপাশের জেলায় কোনো ইঞ্জিনিয়ার না পেয়ে চাপাইনবাবগঞ্জের একজনের সঙ্গে দেড় লাখ টাকা চুক্তি হয়। প্রথমে নিজেদের থেকে অল্প অর্থ দিয়েই ভাস্কর্য নির্মাণের জন্য কাজ শুরু করে তারা। পরে নাম প্রকাশে অনিচ্ছুক ২ জন ব্যক্তি অর্থায়নে সাহায্য করেন।

বর্তমানে ভাস্কর্যের উচ্চতা ৮ ফিট এবং প্রস্থ ৮ ফিট। তার পেছন পাশে বাংলাদেশের পতাকা আঁকা রয়েছে। ভাস্কর্য নির্মাণের পেছনে ব্যয় ধরা হয়েছে দেড় লাখ টাকা। এ পর্যন্ত ব্যয় হয়েছে মোট ১ লাখ টাকা। 

উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মো. জাকির হোসেন বলেন, ‘আগে নামাজ পরে বের হওয়ার সময় মানুষের ‘মূর্তি’ দেখতে পেতাম। এখন দেখি কুরআন। তাই এটাকে ‘কুরআন চত্বর’ নাম রাখা উচিত’। ভেদরগঞ্জ থানার শিবির সভাপতি মো. মাহমুদুল হাসান দাবি করেন, কোনো রাজনৈতিক দলের প্রতিহিংসার কারণে যেন এ ভাস্কর্যের ক্ষতি না হয়।

উপজেলায় প্রথম কুরআনের ভাস্কর্য নির্মাণ হওয়ায় সকাল থেকে জমিয়েছে স্থানীয়রা। এ সময় কুরআনের ভাস্কর্যকে অবমাননা না করার অনুরোধ জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit