আন্তর্জাতিক ডেস্ক : দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা মানবিক ও সহানুভূতির দিক বিবেচনা করে এই মুক্তির আদেশ দিয়েছে। এছাড়া ১৪৪ জন বন্দির যাবজ্জীবন সাজা কমিয়ে ১৫ বছর করা হবে। রাষ্ট্র পরিচালিত এমআরটিভি টেলিভিশন এসব তথ্য জানিয়েছে।
সাজাপ্রাপ্ত বন্দিদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে এবং বিদেশি বন্দিদের জাতীয়তার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। ২০২১ সালের শুরুর দিকে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে অশান্তি চলছে। গণতন্ত্রপন্থি বিক্ষোভকে কঠোরভাবে দমন করায় দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ শুরু হয়।
এর আগে জান্তা সরকার এক ঘোষণায় জানিয়েছে, তারা চলতি বছর নির্বাচন দেবে। তবে দেশটির বিরোধী দলগুলো এই ঘোষণাকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করে ব্যাপক সমালোচনা করেছে। মিয়ানমারের জান্তা সরকারের হাতে যারা বন্দি আছেন তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক নেতা নোবেলবিজয়ী অং সান সু চি।
৭৯ বছর বয়সী সু চি নির্বাচনে কারচুপি, উসকানি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০